প্রথম পাতা →
ব্যবস্থাপনা কমিটি →
ব্যবস্থাপনা কমিটির বিবরণ
চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক
জনাব মোঃ মাসুদুননবী (মাসুদ)
বানী
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবাস্থায় দুস্থ ও নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবন যাত্রার
মান বজায় রাখার জন্য ঞঈই - ঙগঝ - ঠএঋ - এজ সহ বিভিন্ন ভাবে শহর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে
ব্যপকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশে সরকার ছাড়া এমন কোন প্রতিষ্ঠান নেই যে, নিম্ন আয়ের সাধারণ
মানুষদের ন্যায্যমূল্যে মৌলিক চাহিদা পুরণ করতে দেখা যায়। সরকার ছাড়া এই মধ্যম আয়ের দেশে এমন কোন
ব্যবসা প্রতিষ্ঠান নাই , যে অধিক মুনাফার আশায় ব্যবসা করছে না। সরকারের এই সামাজিক নিরাপত্তা মূলক
মানুষের মৌলিক চাহিদা পুরণের এই কার্যক্রম গুলো নিয়ে আমরা ২০০২ ইং সাল হতে চিন্তা ভাবনা শুরু করি,
কিভাবে সরকারের পাশাপাশি ছোট আকারে স্থানীয় ভাবে নিম্ন আয়ের সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো ন্যায্য
মূল্যে দোড় গোড়ায় পৌছে দেওয়া যাবে। এভাবেই শুরু হলো চিন্তাভাবনা - শুরু হলো মৌলিক চাহিদা পূরণে মানব
সেবার কার্যক্রম। কার্যক্রমের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ২০০৫ ইং সালে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের
সমাজসেবা অধিদপ্তর বগুড়া হতে আধুনিক বহুমুখী সমাজ সেবা সংস্থা নামে ১১৭২ নং রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়েছি।
সরকারি কার্যক্রম গুলোর বেসরকারি ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে হাটি- হাটি, পা-পা করে চলতে চলতে আমাদের
জীবনের প্রায় অর্ধেক সময় এই সেবা মূলক কাজের পেছনে অতিবাহিত হয়েছে আমরা বুঝতে পারিনি। সেই ২০০২
সাল হতে আমরা আজ ২০২৬ ইং দীর্ঘ সময় পেরিয়ে আশার আলোর মাঝে বাস্তবায়নের, স্বপ্ন পূরণের পথে আমরা
এগিয়ে যাচ্ছি। এই চলার পথে সকল শ্রেণী পেশার সমাজ সেবাই উদ্যোগী মানুষের সহযোগীতা ও দোয়া কামনা
করছি করছি ইনশাআল্লাহ।
সার্বিক সহযোগীতায়ঃ-
*এম নবী এন্টারপ্রাইজ*